1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
দৌলতপুরে শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - আমার সকাল ২৪ |
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৩:১৩|
ব্রেকিং নিউজ:
গোমস্তাপুরে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জগন্নাথপুরে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাক-পিকআপে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেফতার হাজিরবাগে ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের পুনরায় উদ্বোধন উলিপুরে অবৈধ ইটভাটায় অভিযান: দুই ভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা, স্থাপনা ভেঙে দেওয়া উলিপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু মৃত্যুর ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফ ও তার স্ত্রী মাদকসহ আটক অতিরিক্ত দামে বিক্রি: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা বেগমগঞ্জের রসুলপুরে চলাচলের রাস্তায় খুঁটি, সৃষ্টি হয় জনদুর্ভোগ ছাতকে নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদের মতবিনিময় সভা রোজা মুখেই পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত রৌমারী-চিলমারী ফেরি থমকে গেছে, নীরব বালুচরে আটকা ঝিকরগাছায় নলকূপে গোসলকালে শিশুকে পেটানোর অভিযোগ কুড়িগ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে চাঁদপুরের যুবতীর অনশন বিজয়নগরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা–ছেলের মৃত্যু শিশুদের ঝগড়ায় অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা

দৌলতপুরে শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কাউছার আহমেদ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬,
দৌলতপুরে শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
দৌলতপুরে শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দৌলতপুরে শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কাউছার আহমেদ, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার চকহরিচরণ গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এবং মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস. এ. জিন্নাহ কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হামিদুর রহমান দুলাল, মো. লোকমান হোসেন, মো. নুরুল ইসলাম কন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. আজাহার উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু সাঈদ মুসা, সিনিয়র সহসভাপতি মো. আরফান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে প্রধান অতিথি এস. এ. জিন্নাহ কবির বলেন, “বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী—সব ভেদাভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper