1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত নেতা - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৫|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত নেতা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত নেতা
নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত নেতা

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত নেতা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ রূপ নিয়েছে সহিংসতায়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টায় সিংড়া উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে চাইনিজ কুড়ালের আঘাতে বিএনপি নেতা আবু রায়হান (৪৫) গুরুতর আহত হয়েছেন।

আহত আবু রায়হান ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানিয়েছেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। অভিযোগ রয়েছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকরা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়।

আহতকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ডাক্তার জানিয়েছেন, তাঁর দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ভেঙে গেছে এবং বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু অভিযোগ অস্বীকার করেছেন।

সিংড়া থানার ওসি আসম আব্দুন নূর জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের সহিংসতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সম্পাদকীয় মন্তব্য: নির্বাচন মানে মতের লড়াই, রক্তের নয়। দলীয় কোন্দলের নামে সহিংসতা শুধু রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করে না, গণতন্ত্রের পথও ক্ষতিগ্রস্ত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper