
মনজুরুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির সাবেক চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলকুচি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ নান্নু মন্ডল এবং পৌর রিকশা ও ভ্যান শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কালু মিয়ার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত ১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ২টায় চালা সাত রাস্তা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় মাদ্রাসার হাফেজ ছাত্রদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ সুলতান আলী, ফটিক মন্ডল, কাওছার হোসেন, মোস্তাফিজুর রহমান, আসমাউল সেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন,
“মরহুমা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র জাতির নেত্রী। বাংলাদেশের মানুষ ও দেশের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন। ব্যক্তিগত ত্যাগের মাধ্যমে তিনি দেশের প্রতি নিজের ভালোবাসার প্রমাণ রেখে গেছেন।”
তিনি মরহুমার আদর্শ বুকে ধারণ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানান এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
পরে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন।