1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুর কোতোয়ালি থানায় চাঞ্চল্যকর অজ্ঞাতনামা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫৩|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর কোতোয়ালি থানায় চাঞ্চল্যকর অজ্ঞাতনামা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

মোঃ শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
ফরিদপুর কোতোয়ালি থানায় চাঞ্চল্যকর অজ্ঞাতনামা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
ফরিদপুর কোতোয়ালি থানায় চাঞ্চল্যকর অজ্ঞাতনামা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ফরিদপুর কোতোয়ালি থানায় চাঞ্চল্যকর অজ্ঞাতনামা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

মোঃ শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুর কোতোয়ালি থানায় সংঘটিত এক অজ্ঞাতনামা চাঞ্চল্যকর হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং দুই আসামি গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমীর হোসেন।

তিনি জানান, গত ১৮ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় হাকিম শেখের কলাবাগানের ভেতর একটি অজ্ঞাতনামা লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ তদন্ত কার্যক্রম শুরু করে।

পরবর্তীতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হলে তার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়। নিহতের পরিবার ফরিদপুরে এসে লাশ শনাক্ত করে এবং এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পর ফরিদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তকালে ঘটনাস্থলের আলামত, নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের কল লিস্ট এবং বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর মামলার প্রধান আসামি রাজিব খান (৪১) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং রিমান্ড আবেদন করা হয়। পরদিন ২১ ডিসেম্বর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকা থেকে দ্বিতীয় আসামি মান্নান হাওলাদার (৩২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মান্নান হাওলাদারের দেখানো মতে তার ভাড়া বাসা থেকে নিহতের লুণ্ঠিত রিকশাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত টিপু ও আসামি রাজিব খান একই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি টিপু রিকশা চালাতেন। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নেশা করার প্রলোভন দেখিয়ে রাজিব খান টিপুকে রাজবাড়ী রাস্তার মোড়ে ডেকে নেন। পরে টিপুর রিকশায় করে তারা শিবরামপুর এলাকার চাঁদপুর গ্রামের একটি নির্জন কলাবাগানে যান।

সেখানে নেশা করার একপর্যায়ে আসামি রাজিব তার কাছে থাকা লোহার পাতি দিয়ে টিপুর মাথায় আঘাত করে। টিপু মাটিতে পড়ে গেলে মাথা ও মুখে আরও একাধিক আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে ব্যবহৃত চাকু ও লোহার পাতি পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর নিহতের লাশ কলাবাগানে ফেলে রেখে আসামিরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper