1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ঝিকরগাছায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ৭:৩০|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর

ঝিকরগাছায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,
ঝিকরগাছায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ
ঝিকরগাছায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

ঝিকরগাছায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. রনী খাতুনের কার্যালয় থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন যশোর-২ (৮৬) আসনের পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, মো. রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দিন, চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, ঝিকরগাছা পৌর জামায়াতের আমীর মো. আব্দুল হামিদ, কর্মপরিষদ সদস্য মাস্টার ইমদাদুল হক, মো. রফিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন পত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ইনশাআল্লাহ, এবারের নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে—যেমনটি অতীতেও দিয়েছে।”

তারা আরও বলেন, নির্বাচনী আইন মেনে চলার বিষয়ে জামায়াত নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক থাকবে এবং একই সঙ্গে সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আইন মেনে চলার জন্য উদার আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper