
মোঃ মেহেদী হাসান, সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ৮ দলীয় জোটের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সদর বাজার ও আশপাশের এলাকায় নেতাকর্মীরা সাধারণ মানুষকে জুলাই সনদের গুরুত্ব বোঝিয়ে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের সালথা উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান, খেলাফত আন্দোলনের উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মিয়া জুবায়ের হাসান ও অন্যান্য নেতাকর্মী।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব। তারা সচেতনভাবে “হ্যাঁ” ভোট দেওয়ার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অংশ নেয়ার আহ্বান জানান।