1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু, চরম আতঙ্কে হাজারো মানুষ - আমার সকাল ২৪ |
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:২৬|
ব্রেকিং নিউজ:
কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা

এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু, চরম আতঙ্কে হাজারো মানুষ

মো. শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,
এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু, চরম আতঙ্কে হাজারো মানুষ
এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু, চরম আতঙ্কে হাজারো মানুষ

এক যুগ ধরে ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু, চরম আতঙ্কে হাজারো মানুষ

মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরের সালথা উপজেলায় প্রায় এক যুগের বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নারানদিয়া সেতু। জেলার বোয়ালমারী ও সালথা উপজেলার সংযোগ সড়কে অবস্থিত এই সেতুটি প্রায় ৪০ বছর আগে নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এটি মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সেতুটির দুপাশের রেলিং ভেঙে মাটিতে পড়ে রয়েছে। পলেস্তারা উঠে গিয়ে রড বের হয়ে গেছে। সেতুর ওপর অসংখ্য খানাখন্দ থাকায় প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সেতুটি এতটাই সরু যে, একটি ভ্যান পার হতে গেলে বিপরীত দিকের আরেকটি ভ্যানকে দাঁড়িয়ে থাকতে হয়। ছোট যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে—এমন আশঙ্কায় আতঙ্কিত থাকেন স্থানীয়রা।

এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়দের মতে, দ্রুত সেতুটি অপসারণ করে নতুন একটি সেতু নির্মাণ না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রামকান্তপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য মো. নাসির তালুকদার বলেন,
“প্রায় ৪০ বছর আগে নির্মিত এই সেতুটি এক যুগেরও বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কখন যে সেতুটি ভেঙে পড়ে, সেই আতঙ্কে সবাই থাকি। প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ ভয় নিয়ে এই সেতু ব্যবহার করছে।”

স্থানীয়রা জানান, নারানদিয়া সেতু পার হয়ে পার্শ্ববর্তী উপজেলার সবচেয়ে বড় হাট ময়েনদিয়া বাজারে যেতে হয়। বিশেষ করে হাটের দিন কৃষিপণ্য বোঝাই ভ্যান নিয়ে চরম ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। এছাড়া কয়েকটি গ্রামের মানুষ জেলা ও উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রেও এই সেতুর ওপর নির্ভরশীল।

এলাকাবাসীর অভিযোগ, সেতুটি পুনর্নির্মাণের জন্য মাঝে মাঝে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে মাটি পরীক্ষা করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে দ্রুত নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া বলেন,
“নারানদিয়া সেতুটি একদম সরু এবং একসঙ্গে একটি গাড়ির বেশি চলাচল করতে পারে না। নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper