1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামীর নির্মম নির্যাতনের শিকার নারী - আমার সকাল ২৪ |
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:১১|
ব্রেকিং নিউজ:
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার “জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামীর নির্মম নির্যাতনের শিকার নারী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামীর নির্মম নির্যাতনের শিকার নারী
কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামীর নির্মম নির্যাতনের শিকার নারী

কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামীর নির্মম নির্যাতনের শিকার নারী

ক্রাইম রিপোর্টার
নিউজ ডেক্স | আমার সকাল ২৪

কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। শ্বশুরবাড়ির সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় পাষণ্ড স্বামীর দা-এর এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয়ে সাত দিনের কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে বর্তমানে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী ফাতেমা খাতুন (২৫) একই উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে। ছয় বছর আগে তার বিয়ে হয় অলোয়া ইউনিয়নের চান আমুলা গ্রামের আব্দুল হামিদের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে।

বিয়ের সময় যৌতুক হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও মালামাল দেওয়া হলেও কিছুদিন ভালোভাবে সংসার চলার পর ফাতেমার জীবনে নেমে আসে অন্ধকার। বিয়ের দুই বছর পর তাদের ঘরে প্রথম কন্যাসন্তান জন্ম নেয়। এরপর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি নানা অজুহাতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে বলে অভিযোগ রয়েছে। একাধিকবার মোটা অঙ্কের যৌতুক দাবি করা হয়। মেয়ের সুখের কথা চিন্তা করে ফাতেমার বাবা আবারও টাকা দিলেও নির্যাতন বন্ধ হয়নি।

এরই মধ্যে ফাতেমা দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

গত মঙ্গলবার রাতের দিকে স্বামী শফিকুল ইসলাম, শাশুড়ি মোছা. রোকেয়া বেগম এবং শ্বশুর মো. আব্দুল হামিদ ফাতেমার ঘরে ঢুকে তাকে বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে শ্বশুর ও শাশুড়ি তার হাত-পা চেপে ধরে রাখে এবং স্বামী শফিকুল ইসলাম দা এনে এলোপাতাড়ি কোপাতে থাকে।

ফাতেমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফাতেমা। তার মাথা ও ঘাড়ে একাধিক সেলাই দেওয়া হয়েছে। পাশে শুয়ে আছে তার সাত দিনের কন্যাসন্তান অহনা, যে নাড়াচাড়া করলেও বুঝতে পারে না মায়ের ওপর নেমে আসা ভয়াবহ নির্যাতনের ইতিহাস।

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper