
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়া
আজ ১৩ ডিসেম্বর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশনায় অপরাধ দমন, নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একযোগে ২৩ টি চেকপোস্টে সকাল ০৯.০০ ঘটিকা হইতে রাত ২০.০০ ঘটিকা পযর্ন্ত তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হয়। চেকপোস্ট ও তল্লাশি চলাকালীন ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে (ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ইত্যাদি) ২৩টি প্রসিকিউশন দাখিল করা হয় এবং তাৎক্ষনিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২১টি গাড়ি আটক করা হয়।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করা, মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নজরদারি জোরদার করাসহ জননিরাপত্তা রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।