1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফরিদপুরে সুরক্ষা প্রাইভেট হাসপাতালে ক্লিনার দিয়ে অস্ত্রোপচার: চাঞ্চল্য, হাসপাতাল সিলগালা - আমার সকাল ২৪ |
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৩:৪২|
ব্রেকিং নিউজ:
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কবিরহাটে প্রতারণার চেষ্টা, যুবককে জনতার হাতে ধরা জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নোয়াখালীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের টহল জোরদার নবীনগরে পুকুরপাড়ের আম গাছে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবনে বৃদ্ধের মরদেহ উদ্ধার পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু গাবতলি বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপত্তা পরিদর্শনে আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ঈদযাত্রায় স্বস্তি: শিমুলিয়া ঘাট থেকে বরিশাল-চাঁদপুরে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দল পরিদর্শন করলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কুড়িগ্রামে এমপির গাড়ি খাদে, অল্পের জন্য বাঁচলেন ড. আতিক মুজাহিদ তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত নওগাঁর আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

ফরিদপুরে সুরক্ষা প্রাইভেট হাসপাতালে ক্লিনার দিয়ে অস্ত্রোপচার: চাঞ্চল্য, হাসপাতাল সিলগালা

মো: শাহীন হাওলাদার
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
ফরিদপুরে সুরক্ষা প্রাইভেট হাসপাতালে ক্লিনার দিয়ে অস্ত্রোপচার: চাঞ্চল্য, হাসপাতাল সিলগালা
ফরিদপুরে সুরক্ষা প্রাইভেট হাসপাতালে ক্লিনার দিয়ে অস্ত্রোপচার: চাঞ্চল্য, হাসপাতাল সিলগালা

ফরিদপুরে সুরক্ষা প্রাইভেট হাসপাতালে ক্লিনার দিয়ে অস্ত্রোপচার: চাঞ্চল্য, হাসপাতাল সিলগালা

মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার

ফরিদপুরের সুরক্ষা প্রাইভেট হাসপাতালে এক নারী রোগীকে ক্লিনার দিয়ে অস্ত্রোপচার করানোর ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালটি সিলগালা করে দেয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নাঈম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী নিয়ামুলকে দিয়ে অস্ত্রোপচার করানো, অপারেশন থিয়েটারের লাইফ সাপোর্ট–সংক্রান্ত ফ্রিজ বন্ধ থাকা, মেয়াদোত্তীর্ণ ও অকার্যকর ওষুধ মজুতসহ নানাবিধ গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, এসব অপরাধের জন্য নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১৮ নভেম্বরের ঘটনা

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি এলাকার গৃহবধূ ববিতা বেগম স্তনের সমস্যা নিয়ে সুরক্ষা হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসক তাঁকে বায়োপসি পরীক্ষার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের ওটি কর্মী নিয়ামুল ভুল ব্যাখ্যা দিয়ে নিজেই বায়োপসি করার প্রস্তাব দেন।

পরবর্তীতে তিনি রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে নিজ হাতে অস্ত্রোপচার করে বায়োপসির জন্য টিস্যু সংগ্রহ করেন, সেলাই দিয়ে দেন এবং প্রেসক্রিপশনও লিখে দেন—যা সম্পূর্ণ বেআইনি, অননুমোদিত এবং রোগীর জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অস্ত্রোপচারের প্রায় ১৫ দিন পর ববিতা বেগমের শরীরে ভয়াবহ সংক্রমণ দেখা দেয়। গত ৪ ডিসেম্বর তাঁকে ফরিদপুর সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হলে তাঁর সংক্রমিত স্তনের একটি বড় অংশ কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্ত কমিটি গঠন

এ ঘটনায় ফরিদপুরের সিভিল সার্জন মাহামুদুল হাসান জানান, ডেপুটি সিভিল সার্জন বদরুদ্দোজা টিটোর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসাসেবা, লাইসেন্স, জনবল ও সার্বিক ব্যবস্থাপনায় আরও কঠোর নজরদারির দাবি এখন জোরালো হয়ে উঠেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper