1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বান্দরবানে মর্যাদাপূর্ণভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত - আমার সকাল ২৪ |
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৪:০৬|
ব্রেকিং নিউজ:
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কবিরহাটে প্রতারণার চেষ্টা, যুবককে জনতার হাতে ধরা জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নোয়াখালীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের টহল জোরদার নবীনগরে পুকুরপাড়ের আম গাছে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবনে বৃদ্ধের মরদেহ উদ্ধার পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু গাবতলি বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপত্তা পরিদর্শনে আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ঈদযাত্রায় স্বস্তি: শিমুলিয়া ঘাট থেকে বরিশাল-চাঁদপুরে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দল পরিদর্শন করলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কুড়িগ্রামে এমপির গাড়ি খাদে, অল্পের জন্য বাঁচলেন ড. আতিক মুজাহিদ তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত নওগাঁর আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

বান্দরবানে মর্যাদাপূর্ণভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সুকেল তঞ্চঙ্গ্যা
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫,
বান্দরবানে মর্যাদাপূর্ণভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
বান্দরবানে মর্যাদাপূর্ণভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বান্দরবানে মর্যাদাপূর্ণভাবে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি“— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বান্দরবানেও মর্যাদাপূর্ণভাবে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

আজ ৩ ডিসেম্বর (বুধবার) সকালে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসনজেলা সমাজসেবা কার্যালয়

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিনিয়া চাকমা, এস এম মনজুরুল হক এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, শফিকুল ইসলাম, জর্জ ত্রিপুরা, লালহিম থাং বমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিরাও অংশ নেন।

বক্তারা বলেন,
“প্রতিবন্ধী ব্যক্তিরা কারো বোঝা নয় বা করুণার পাত্রও নয়। আন্তরিক সহায়তা পেলে তারাও সমাজ ও দেশের সম্পদে পরিণত হতে পারেন।”
তারা আরও বলেন,
“প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা রক্ষা শুধু নীতিমালার ব্যাপার নয়; এটি মানবিক দায়িত্ব।”

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ করেন।

উল্লেখ্য, প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ পালিত হয়। ১৯৯২ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া এ দিবসটি শারীরিকভাবে অসম্পূর্ণ ব্যক্তিদের অধিকার, মর্যাদা, সহমর্মিতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে পালন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper