
প্রতিবেদন:
মোঃ বিল্লাল হোসেন, যশোর
কেশবপুর উপজেলা, যশোর: ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কেশবপুরে অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন ৪৩ জনের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এছাড়া অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও শিক্ষা উপকরণ বিতরণ, মেয়েদের হাইজিন উপকরণ, গার্বেজ বিনসহ অন্যান্য সামগ্রীও বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ হুসাইন শওকত। তিনি পরবর্তীতে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তি এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত শিক্ষা উপবৃত্তির তাৎপর্য বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, আজ সকালেই উপজেলা কৃষি অফিসের আয়োজনে কেশবপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে হাইব্রিড ও উফশি জাতের বোরো ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে কেশবপুরের কৃষকরা তাদের ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হবেন।