1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোংলার চিলায় আগুনে বসতবাড়ি হারানো তৈয়ব আলীর পাশে দাঁড়াল বিএনপি - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:০৯|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোংলার চিলায় আগুনে বসতবাড়ি হারানো তৈয়ব আলীর পাশে দাঁড়াল বিএনপি

শেখ তাইজুল ইসলাম
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
মোংলার চিলায় আগুনে বসতবাড়ি হারানো তৈয়ব আলীর পাশে দাঁড়াল বিএনপি
মোংলার চিলায় আগুনে বসতবাড়ি হারানো তৈয়ব আলীর পাশে দাঁড়াল বিএনপি

মোংলার চিলায় আগুনে বসতবাড়ি হারানো তৈয়ব আলীর পাশে দাঁড়াল বিএনপি

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবার নিঃস্ব হওয়ার পর তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বুধবার (গতরাতে) রাত ৯টার দিকে মোঃ তৈয়ব আলী শেখের বসতবাড়িতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তাদের ঘরবাড়ি ও মূল্যবান সম্পদ।

স্থানীয়দের বরাতে জানা যায়, হঠাৎ আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে মোংলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে কাঠের তৈরি পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির কারণ তদন্তাধীন রয়েছে।

অগ্নিকাণ্ডে ধান-চাল, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র ও মেয়ের বিয়ের জন্য জমানো গয়না সহ সব কিছু হারিয়ে চোখেমুখে হতাশা তৈয়ব আলীর। তিনি বলেন, “আমরা সব হারিয়েছি, এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই।”


আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ, চাল, ডাল, তেলসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি জানান।

নেতৃবৃন্দ দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান। স্থানীয়রা বলেন, “শীতের এই রাতে খোলা আকাশের নিচে থাকা পরিবারটির জন্য দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি।”


শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper