1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩৮|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর

মোঃ আসাদুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর

বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান

অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর দুই দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন। এই সফরকে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, তিনি ২০ নভেম্বর, দিল্লিতে অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC)–এর সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দেবেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মে সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক সহযোগিতা, এবং ভারত মহাসাগরের নিরাপত্তা স্থিতিশীলতা—সবদিক থেকেই এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ড. খলিলুর রহমানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। যেখানে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমুদ্রপথে বাণিজ্য নিরাপত্তা বৃদ্ধির মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রাষ্ট্র হিসেবে ভারত মহাসাগরীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। ফলে এই সম্মেলন আঞ্চলিক অংশীদারিত্ব সুদৃঢ় করতে এবং বহুপাক্ষিক সহযোগিতা বিস্তারে একটি বড় সুযোগ তৈরি করবে বলে কূটনীতিকরা মনে করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper