1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা জামায়াতের বিবৃতি - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৪|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা জামায়াতের বিবৃতি

মোঃ রফিকুল ইসলাম
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ১৫, ২০২৫,

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা জামায়াতের বিবৃতি

মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম)
স্টাফ রিপোর্ট, আমার সকাল 24

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা সংগঠনটির বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) এক লিখিত যৌথ বিবৃতিতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক এবং নাওডাঙ্গা ইউনিয়ন সভাপতি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের নাম ব্যবহার করে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ব্যক্তিস্বার্থে সংগঠনের নাম ভাঙিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক, নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। এখানে অসত্য, অনৈতিকতা বা অন্যায় কাজের কোনো সুযোগ নেই। জনগণ এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবে না—আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বিবৃতিতে অভিযোগ করা হয়, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নানা কৌশলে সংগঠনকে হেয় করার অপচেষ্টা চালানো হলেও জনগণ এসব ভিত্তিহীন প্রচারণায় কান দিচ্ছে না।

এছাড়া বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জামায়াতের নাম ব্যবহার করে কেউ যদি মিথ্যা তথ্য ছড়ায়, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত অপরাধ। সংগঠন কখনো এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না। ভবিষ্যতে এমন অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়।

শেষে জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন—
মোঃ শাহ জামাল শাওন,
আইটি মিডিয়া ও প্রচার সম্পাদক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী,
ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রাম

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper