1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ” - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:৩৬|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ”

মোঃ আসাদুজ্জামান
  • আপলোডের সময় : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
“সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ”

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ”

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভা আয়োজনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের অধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করা।

তবে মাঠ পর্যায়ে দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে। অনেকেই ২০২২ সাল থেকে একই কর্মস্থলে রয়েছেন—যাদের মধ্যে কেউ কেউ ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেও দায়িত্বে ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই কর্মকর্তাদের অপরিবর্তিত অবস্থান সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারে।

একাধিক সূত্র জানিয়েছে, জেলা পর্যায়ে কিছু কর্মকর্তার পদায়ন হলেও উপজেলা ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের অনেকেই দীর্ঘদিন ধরে একই জায়গায় রয়েছেন। এতে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের রদবদল অপরিহার্য। অন্যথায় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ও প্রশ্নের মুখে পড়তে পারে কমিশন।

স্থানীয় জনসাধারণের প্রত্যাশা—মাঠ প্রশাসনে ভারসাম্য ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কর্মকর্তাদের বদলি ও পুনর্বিন্যাস করা হোক, যেন নির্বাচন হয় সত্যিকার অর্থেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper