1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াত, শিক্ষাঙ্গনে বিতর্ক - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫২|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াত, শিক্ষাঙ্গনে বিতর্ক

ফোরকান উদ্দিন রোমান
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াত শিক্ষাঙ্গনে বিতর্ক
সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াত শিক্ষাঙ্গনে বিতর্ক

সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াত, শিক্ষাঙ্গনে বিতর্ক

হবিগঞ্জ প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান

হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অফিসিয়াল প্যাড ব্যবহার করে বিয়ের দাওয়াতপত্র প্রকাশকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি ইতোমধ্যে জেলার সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা যায়, গত ২৭ অক্টোবর কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন এবং প্রভাষক মো. আব্দুল হাই ভুঁইয়ার স্বাক্ষরিত একটি দাপ্তরিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ ছিল—কলেজের হিসাবরক্ষক মো. মোহিত মিয়ার (গ্রাম-বনগাঁও) ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) এবং বৌভাত ১ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীকে আমন্ত্রণ জানানো হয়।

তবে বিজ্ঞপ্তিটি সরকারি প্যাডে প্রকাশ হওয়ায় মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুরু হয় সমালোচনার ঝড়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতন মহল একে প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি নিয়ম-নীতির পরিপন্থি বলে মন্তব্য করেছেন।

একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারি প্যাড কোনো ব্যক্তিগত বা পারিবারিক কাজে ব্যবহার করা অনৈতিক এবং এটি প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করে।”

বাহুবল উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঘটনাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি দপ্তরের প্যাডে ব্যক্তিগত অনুষ্ঠানের বিজ্ঞপ্তি প্রকাশ প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং এটি সরকারি সম্পদের অপব্যবহার। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper