1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আমার সকাল ২৪ |
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| দুপুর ২:৫৭|
ব্রেকিং নিউজ:
দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল, অষ্টগ্রামে উত্তেজনা ফেসবুকে ভুয়া আইডি দিয়ে ব্ল্যাকমেইল: মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার নোয়াখালী বাসযাত্রীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার দখলদার-চাঁদাবাজদের বিএনপিতে স্থান নেই: বরকত উল্লাহ বুলু সুবর্ণচরে অকটেন সংকটে দীর্ঘ লাইনে ক্লান্ত ক্রেতা, কলাপাতায় ঘুম ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সিএনজি জব্দ মাগুরার মহম্মদপুরে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন যশোর কোতোয়ালি থানার আধুনিক ভবন নির্মাণে পুরোনো ভবন ভাঙা শুরু, কার্যক্রম চাঁচড়া ফাঁড়িতে স্থানান্তর গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রতিমন্ত্রী শেখ ফরিদুলের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ পরকীয়ার জেরে রক্তাক্ত রাত: নীলফামারীতে মতিউল হত্যা, এলাকায় চাঞ্চল্য শেকড়ের সন্ধানে নতুন প্রজন্মকে সিলেটে ‘ছিলটি ভাষা ও সাংস্কৃতিক চর্চা লোক উৎসব ২০২৬’ বাউফলে জেলেদের চাল আত্মসাৎ: সংবাদ প্রকাশ না করার অনুরোধ প্যানেল চেয়ারম্যানের নাটোরের গুরুদাসপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগে জরিমানা, নির্মাণে বাধা চারঘাটে হাত কাটার হুমকির পর সাংবাদিককে পেটালেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জে ১০০ বোতল স্কাব সিরাপসহ মাদককারবারি গ্রেপ্তার যুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ শফিক
  • আপলোডের সময় : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ শফিক
বিশেষ প্রতিনিধি

বাংলার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গৌরবোজ্জ্বল ইতিহাসে আরেকটি মাইলফলক যোগ হলো—টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে।

বাংলার সীমান্তে দুই শতাব্দীর গৌরবগাথা, ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা—যেখানে প্রতিটি ইঞ্চি রক্ষিত হয় দৃঢ় প্রতিজ্ঞায়। স্বাধীনতার সূর্যোদয় থেকে আজ পর্যন্ত দেশের অখণ্ডতা রক্ষায় “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে কাজ করছে আধুনিক, সুশৃঙ্খল ও অপ্রতিরোধ্য বিজিবি।

ইতিহাসের সূচনা:
একাত্তরের স্বাধীনতা যোদ্ধাদের উত্তরসূরি এই ব্যাটালিয়ন ১৯৪৮ সালের ২৭ অক্টোবর ময়মনসিংহের খাগডহরে প্রতিষ্ঠিত হয়। ৭৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে ৩৪ জন বীর সেনানীর রক্তে লেখা রয়েছে মুক্তির গল্প। বহু সাহসী যোদ্ধা অর্জন করেছেন ‘বীর প্রতীক’। ১৯৭৯-১৯৮০ সালে সন্ত্রাসবিরোধী অভিযানে পাঁচ সদস্য শাহাদাত বরণ করেন। ১৯৯৯ সালে অর্জন করে “বাংলাদেশ রাইফেলস স্ট্যান্ডার্ড পদক।”
অপারেশন দাবানল, পাঞ্চিং টাইগার ও পূর্ব প্রাচীর—এই তিনটি ঐতিহাসিক অভিযানে ব্যাটালিয়নটির বীরত্বগাথা বিজয়ের ইতিহাসে অমলিন।

টেকনাফ অধ্যায়:
২০১৫ সালের ১৫ নভেম্বর টেকনাফের কৌশলগত ভূমিতে দায়িত্ব গ্রহণের পর থেকে এই ব্যাটালিয়ন সীমান্তরক্ষা, মাদকবিরোধী অভিযান ও মানবপাচার দমনে অনন্য ভূমিকা রাখছে। সততা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলা—এই চার মূলনীতিতে ২ বিজিবি’র প্রতিটি সদস্য অটল।

বিজিবির ইতিহাসে প্রথম ও একমাত্র ইউনিট হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করে ৩০ কিলোমিটার উপকূল ও ২৩ কিলোমিটার সমুদ্রসীমা নিয়ন্ত্রণ করছে।

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ও সাম্প্রতিক সাফল্য:
মাদকবিরোধী অভিযানে এই ব্যাটালিয়নের সাফল্য তুলনাহীন। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিন বছর “বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি” জয় করে গড়েছে ইতিহাস।
২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে টেকনাফ ব্যাটালিয়ন সফলভাবে ১৭৯ জন আসামি গ্রেফতার করেছে। উদ্ধার করেছে ২.০৮৮০৩ কেজি স্বর্ণ, জব্দ করেছে ৪.২০৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং আটক করেছে ৫৭ লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট।

এ ছাড়াও উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ—এ-৩ রাইফেল ৩টি, এলজি ৪টি, বিদেশি পিস্তল ৪টি, ওয়ান সুটার গান ৫টি, রামদা ৮টি, দেশীয় কিরিচ ৮টি, একনলা বন্দুক ২টি, চাকু ৪টি, চাপাতি ১টি ও চাইনিজ কুড়াল ১টি।
আরও উদ্ধার করা হয়েছে গ্রেনেড ৪টি, রকেট বোমা ১টি, তাজা গুলি ৬৬৭ রাউন্ড, কম্পাস ১টি, ম্যাগাজিন ৪টি, রকেট লাঞ্চারের গোলা ১টি, খালি ম্যাগাজিন ৪টি, প্লাস্টিক ম্যাগাজিন ১টি, হাতবোমা ৬৯টি, বোমা তৈরির সরঞ্জামাদি ২.৯ কেজি, পিস্তলের গুলি ১টি, ওয়ান সুটার গান গুলি ৬টি ও একনলা বন্দুকের গুলি ২টি।

সব মিলিয়ে এই এক বছরে ২১৮ কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন।

মানবপাচার ও উদ্ধার কার্যক্রম:
মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতিতে ৩৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে নিরাপদ প্রত্যাবাসন ও নিরস্ত্রীকরণ নিশ্চিত করেছে এই ইউনিট। গত এক বছরে ৩৮৭ জন অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার ও ৮৭ জন মানবপাচারকারীকে আটক করেছে তারা।
এছাড়া বিজিবির নিরলস প্রচেষ্টায় আরাকান আর্মির নিকট আটক ১২৪ জন বাংলাদেশি জেলে, ১৮টি নৌকা ও বিপুল পরিমাণ জাল ফেরত আনা সম্ভব হয়েছে।

মানবিক সহায়তা কার্যক্রম:
টেকনাফ ব্যাটালিয়ন মানবিক সেবায়ও এগিয়ে। ৪৪০ জনকে শীতবস্ত্র বিতরণ, ৮টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১,০৯৭ জনকে চিকিৎসা সেবা এবং প্রায় এক হাজার অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

অধিনায়কের বক্তব্য:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—
“যতদিন উড়বে লাল-সবুজ পতাকা, ততদিন আমরা দেশের সর্বদক্ষিণ সীমান্তের দুর্ভেদ্য প্রাচীর। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে যাদের আত্মত্যাগে ও পরিশ্রমে টেকনাফ ব্যাটালিয়ন আজকের এই মর্যাদায় এসেছে, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমরা শপথ নিয়েছি—সত্য, আত্মপ্রত্যয় ও ন্যায়পরায়ণতার মাধ্যমে দেশের অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হব না।”

দেশ মাতৃকার সেবায় নিরলসভাবে কাজ করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতিকে পরিণত হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper