1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বগুড়ার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার — ডিবি ইনচার্জ ইকবাল বাহারসহ তিনজনকে রাজশাহীতে সংযুক্তি - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:৪৮|
ব্রেকিং নিউজ:
মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ

বগুড়ার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার — ডিবি ইনচার্জ ইকবাল বাহারসহ তিনজনকে রাজশাহীতে সংযুক্তি

সাজেদুল ইসলাম রাসেল
  • আপলোডের সময় : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
বগুড়ার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার — ডিবি ইনচার্জ ইকবাল বাহারসহ তিনজনকে রাজশাহীতে সংযুক্তি
বগুড়ার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার — ডিবি ইনচার্জ ইকবাল বাহারসহ তিনজনকে রাজশাহীতে সংযুক্তি

বগুড়ার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার — ডিবি ইনচার্জ ইকবাল বাহারসহ তিনজনকে রাজশাহীতে সংযুক্তি

সাজেদুল ইসলাম রাসেল বিশেষ প্রতিনিধি,বগুড়া

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহারসহ তিনজন পুলিশ কর্মকর্তাকে হঠাৎ করে প্রত্যাহার করে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।
প্রশাসনিক কারণ দেখিয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান স্বাক্ষরিত অফিস আদেশে গত ১৪ অক্টোবর এই নির্দেশনা জারি করা হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন— ডিবি ইনচার্জ ইকবাল বাহার, পরিদর্শক রাকিব হোসেন এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফজলুল হক।

ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি বগুড়ার ডিবি পুলিশ ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা থেকে রাজু মুন্সি (২৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করে বগুড়ায় নিয়ে আসে। পরদিন তাকে প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযোগ অনুযায়ী, রাজু মুন্সি নিজেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বগুড়ার ব্যবসায়ী আব্দুল হকের ব্যাংক হিসাব থেকে কৌশলে পিন সংগ্রহ করে প্রায় ২৭ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করেন।

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা রাকিব হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রাজুকে শনাক্ত করেন এবং গ্রেপ্তারে র‌্যাবের সহযোগিতা চান। তবে র‌্যাবের কাছে পাঠানো অনুরোধপত্রে ভুলবশত তাকে ডাকাতি মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এই প্রশাসনিক ত্রুটিকে কেন্দ্র করেই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন ডিবি ইনচার্জ ইকবাল বাহার।
তিনি বলেন, “র‌্যাবকে পাঠানো চিঠিতে মামলার ধরন ভুলক্রমে লেখা হয়েছিল। এটি শুধুই প্রশাসনিক ভুল, তবে আমাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নেই।”

গ্রেপ্তারের সময় রাজু মুন্সির কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সিমকার্ড ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ব্যাংকে জমা থাকা ১১ লাখ ৫০ হাজার টাকা আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।

এদিকে, ইকবাল বাহারের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বৃহস্পতিবার বগুড়ার পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন।
এছাড়া এনসিপি-র এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রত্যাহার আদেশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বগুড়ার পুলিশ সুপার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান জানিয়েছেন, “প্রশাসনিক প্রয়োজনেই তিন কর্মকর্তাকে সাময়িকভাবে আরআরএফে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper