পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক, অবস্থান করছেন লন্ডনে

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 12, 2026,
পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক, অবস্থান করছেন লন্ডনে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক, অবস্থান করছেন লন্ডনে

পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক, অবস্থান করছেন লন্ডনে

নিজস্ব প্রতিবেদক, আমার সকাল ২৪:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন মেডিকেল অফিসার ডা. রাইয়ানা আক্তার শিয়ন। হাসপাতাল সূত্রের দাবি, স্বামীর সঙ্গে তিনি লন্ডনে অবস্থান করায় কর্মস্থলে আসছেন না।

একাধিকবার চিঠি দিয়েও তার কোনো জবাব পায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে চিকিৎসক ছাড়াই চলছে কেন্দ্রটির চিকিৎসাসেবা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, ২০২২ সাল থেকে কোনো ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ডা. রাইয়ানা। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এতে কাগজে-কলমে তিনি দায়িত্বে থাকলেও বাস্তবে তার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

স্থানীয়দের অভিযোগ, চিকিৎসা নিতে উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও বিকল্প চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সাতগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা হাসিনা বেগম বলেন, “গত পাঁচ বছরেও আমি উনাকে দেখিনি। এখানে একজন চিকিৎসকের খুব প্রয়োজন।”

কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে জানতে ডা. রাইয়ানা আক্তার শিয়নের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ ভূঁইয়া বলেন, “ডা. রাইয়ানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাকে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে। তবে কোনো চিঠির জবাব পাওয়া যায়নি। কর্মস্থলে অনুপস্থিত হওয়ার পর থেকে তিনি বেতনও নিচ্ছেন না।”

ডা. আরিফ ভূঁইয়া আরও বলেন, ওই চিকিৎসকের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। তবে অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে কাগজে-কলমে তিনি এখনো সাতগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদে রয়েছেন। এতে কেন্দ্রটির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত