প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
রাঙামাটি প্রতিনিধি: নিলয় দাশ
রাঙামাটি শহরে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এসআই মোহাম্মদ সোহেলসহ সঙ্গীয় ফোর্স রাঙামাটি কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন। সড়ক ও জনপথ বিভাগের সার্কেল অফিসের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২১ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে এজাহার দায়ের করা হলে মামলা নং-০৮, তারিখ ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ ওরফে বাবু (২৫), শহিদুল ইসলাম (১৯), মোঃ রাসেল (২২) এবং মোঃ হাবিবুর রহমান (১৯)। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)