প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ

বিজয়নগরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা দক্ষিণ এলাকা থেকে একটি অটোরিকশা আটক করা হয়।
পরে অটোরিকশাটি তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ আরিফ মিয়া (২০)। তিনি বিজয়নগর উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)