মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রি, বিক্রেতা কারাগারে
- আপলোডের সময় : Thursday, January 1, 2026,

মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রি, বিক্রেতা কারাগারে
মোঃ শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
জনস্বাস্থ্যের সঙ্গে ভয়ংকর অপরাধের দায়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাগারে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কাজী ইমরান (পিতা: আ. রাজ্জাক কাজী), গ্রাম: আদমপুর, মুকসুদপুর উপজেলা, গোপালগঞ্জ জেলা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার দোকান থেকে মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা ও অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়। এ ধরনের কাজ শুধু আইন লঙ্ঘন নয়, বরং মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে নিষ্ঠুর প্রতারণা—যা মানবতার বিরুদ্ধে সরাসরি অপরাধ বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
জনস্বাস্থ্যের সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে—কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।
অভিযানে সহযোগিতা করে—
উপজেলা প্রশাসন, মুকসুদপুর
উপজেলা তথ্যকেন্দ্র, মুকসুদপুর
গোপালগঞ্জ জেলা প্রশাসন
উপজেলা কৃষি অফিস, মুকসুদপুর



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।