1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
১৭ বছর পর মোংলায় বিএনপির শান্তিপূর্ণ সম্মেলন, নির্বাচিত হলো নতুন নেতৃত্ব - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:২৪|
ব্রেকিং নিউজ:
কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুজনের কারাদণ্ড ডাক্তার দেখানোর অজুহাতে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালাবাজার বাজার নয়, যেন অটোরিকশা স্ট্যান্ড বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন: কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন “মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার” ঝিকরগাছায় আহত কর্মীদের পাশে এমপি ডা. ফরিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলওয়ে স্টেশনের ভয়ঙ্কর গল্প

১৭ বছর পর মোংলায় বিএনপির শান্তিপূর্ণ সম্মেলন, নির্বাচিত হলো নতুন নেতৃত্ব

আরিফ হাসান গজনবী
  • আপলোডের সময় : শুক্রবার, মে ৯, ২০২৫,
১৭ বছর পর মোংলায় বিএনপির শান্তিপূর্ণ সম্মেলন নির্বাচিত হলো নতুন নেতৃত্ব
১৭ বছর পর মোংলায় বিএনপির শান্তিপূর্ণ সম্মেলন নির্বাচিত হলো নতুন নেতৃত্ব

১৭ বছর পর মোংলায় বিএনপির শান্তিপূর্ণ সম্মেলন, নির্বাচিত হলো নতুন নেতৃত্ব

আরিফ হাসান গজনবী
রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট

১৭ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার (৮ মে) বেলা ১১:৩০টায় সম্মেলনের উদ্বোধন হয়। শুরুতে ছিল আলোচনা সভা, পরে ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় নেতা নির্বাচনের পর্ব।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, কৃষিবিদ শামিমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, এম এ সালাম, মোজাফফর রহমান আলম, কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি, মনিরুল ইসলাম খান, কাজী খায়রুজ্জামান শিপনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা বিএনপির আহ্বায়ক স.ম. ফরিদ উদ্দিন আহমেদ।

দ্বিতীয় পর্বে, দুপুর ১টায় মোংলার ছয়টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলরের মধ্যে ৪২৩ জন সরাসরি ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপির নির্বাচন মনিটরিং টিম প্রধান কামরুল ইসলাম গোরা।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে আব্দুল মান্নান হাওলাদার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স.ম. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ১৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আবু হোসেন হাওলাদার (পনি) ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ রুস্তুম আলী পেয়েছেন ১৮৭ ভোট। অপর দুই প্রার্থী ঝংকার ফকির ২৮ ও মৃধা ফখরুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শেখ সাকির হোসেন ১৯৫ ভোট পেয়ে প্রথম এবং মৃধা ফারুকুল ইসলাম ১৯১ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

দীর্ঘ ১৭ বছর পর তৃণমূলের প্রত্যাশা পূরণ করে শান্তিপূর্ণ এ সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিজয়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন—সব ভেদাভেদ ভুলে একসাথে কাজ করবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper