1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ১১:০৪|
ব্রেকিং নিউজ:
অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ, ২০৯ প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ — আইজিপি নোয়াখালীর বেগমগঞ্জে খালের ওপর অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ, জরিমানা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পারের পথে এমভি বাংলার জয়যাত্রা তেল সংকটে লাইনে দাঁড়ানো বাইকারদের পাশে নোয়াখালী জেলা ছাত্রদল, পানি ও স্যালাইন বিতরণ ঝিকরগাছায় ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকরা ১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নোয়াখালী জেলা পুলিশ ফুটবল দলকে জার্সি ও ক্রীড়া সামগ্রী প্রদান বগুড়ায় ডিবির অভিযানে ৩০ লাখ টাকার আইস উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার নওগাঁর ধামইরহাটে নাহার ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রয় ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় বিক্ষোভ, সড়কে অগ্নিসংযোগ কেশবপুর উপজেলায় ভেজাল দুধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২ লাখ ৫ হাজার টাকা নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি উজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম: ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ পরিচয়ে চাঁদাবাজি, তদন্ত কমিটি গঠন জগন্নাথপুরে সরকার নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জগন্নাথপুরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত সালথায় অবৈধ জ্বালানি তেল পরিবহনের অভিযোগে যুবককে অর্থদণ্ড কোটালীপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪,০০০ পিস ইয়াবা উদ্ধার, ৩ জন গ্রেফতার নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান: ৩ মামলায় ৭,০০০ টাকা জরিমানা নন্দীগ্রামে ইয়াবাসহ নারী গ্রেফতার বগুড়ায় মমেনা বেগম হত্যা মামলার দুই পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার নোয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন নোয়াখালী সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ১ রাজধানীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালী জেলায় কালবৈশাখী ঝড়ে ট্রেন চলাচল ব্যাহত গাজীপুর কোণাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন স্পিকারের নাম ভাঙিয়ে পিআইও অফিস থেকে বরাদ্দ তালিকা নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মুলাদীতে ইউপি সদস্যের বাড়িতে অভিযান: ৮০০ লিটার ডিজেল ও এক টন সরকারি চাল জব্দ কেশবপুরে রোড এক্সিডেন্টে যুবকের মৃত্যু বেলকুচিতে “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬” উদ্বোধন ভারতে শ্রমিক শেষে ফেরার পথে ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার আশুগঞ্জে ১৯১০ পিস ইয়াবা উদ্ধার, সিএনজিসহ ২ মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযানে গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা মতলবে ফিলিং স্টেশন ও খোলা বাজারে নেই জ্বালানি তেল, সেচ ও যানবাহন চলাচলে ভোগান্তি মানিকগঞ্জে রাস্তার পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার ভাঙ্গায় গ্রাম্য বিরোধের অবসান, পুড়িয়ে ধ্বংস অর্ধশতাধিক ঢাল

১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান
সালথা উপজেলা প্রতিনিধি, আমার সকাল ২৪, ফরিদপুর।

গ্রামীণ জীবনের ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘ ১৫ বছর পর ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে জসিম মোল্লার ঘোড়া ২৬ ইঞ্চি এলইডি টিভি জিতে নেয়। দ্বিতীয় পুরস্কার হিসেবে নুরুল ইসলামের ঘোড়া নগদ ৮ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে বিলায়েত হোসেনের ঘোড়া নগদ ৬ হাজার টাকা লাভ করে। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের প্রায় লক্ষাধিক দর্শক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এই প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রথম স্থান অর্জনকারী ঘোড়ার মালিক জসিম মোল্লা বলেন, দীর্ঘদিন পর প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। নুরুল ইসলাম মাতুব্বর বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

এসময় উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, বিএনপি নেতা হুমায়ুন খান, স্থানীয় নেতা বাবু ফকির, যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, মনির কাজী প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper