
মোঃ আক্তারুজ্জামান ( আক্তার)
উপজেলা- বিরল
দিনাজপুর জেলার বিরলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মো. ছাইদুর রহমানের ছেলে মো. রাকিব হোসেন (২৬)-এর বাড়ি তল্লাশি চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) স্মরণীয় ১৪(গ) ধারায় মামলা দায়ের করে তাকে দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।