1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:২৯|
ব্রেকিং নিউজ:
বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না

হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫,
হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড
হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

হাসপাতাল থেকে পালালেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ ক্লোজড

বরিশাল প্রতিনিধি | দৈনিক আমার সকাল ২৪

বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার সদস্যকে ক্লোজড (বদলি) করা হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে পালিয়ে যায় ছাত্রলীগ নেতা রবিন। তিনি সদর উপজেলা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।

ঘটনার পর ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার স্টিমারঘাট (নানিবুড়ি) ফাঁড়ির টিএসআই রেজাউল করিম রেজা, এএসআই মাহবুব আলম এবং কনস্টেবল জাহাঙ্গীর ও হাবিবুর রহমান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মূলত নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এই ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী বরিশাল মহানগর ছাত্রদলের ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ জানান, দুপুর ১টার দিকে সদর উপজেলার ছাত্রলীগ নেতা রবিনকে স্থানীয়রা আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। তখন স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম রেজা, এএসআই মাহবুব ও দুই কনস্টেবল রবিনকে শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই রবিন পালিয়ে যায়।

কমিশনার আরও বলেন, “পাবলিক মারধর করায় আহত রবিনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। যেহেতু তার নামে কোনো মামলা ছিল না, তাই হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মেডিকেল ওয়ানকে দায়িত্ব দিয়ে চার পুলিশ সদস্য খাবার খেতে গিয়েছিলেন। এই সুযোগেই রবিন পালিয়ে যায়।”

তিনি জানান, পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা যে মামলার আসামি ছিলেন, সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। এমনকি স্থানীয়রাও পুলিশকে জানাননি রবিনের পরিচয় বা মামলার বিষয়টি।

ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper