প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুরঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার সুবিদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার এবং পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূরে আলম, এএসআই মনির মুন্না ও সঙ্গীয় ফোর্স বিশেষ মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে সন্দেহভাজন মো. মোজাম্মেল হোসেন ওরফে মুজাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন (২২) উপজেলার সুবিদপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমির হোসেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)