
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১:৩০ মিনিটে মাধবপুর উপজেলার মীর নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন:
১. নূর রহমান (৪৫), মীর নগর, ৫ নং আন্দিউরা ইউনিয়ন, মাধবপুর।
২. মোঃ আলী (৪২), কাউতলি, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
৩. মোঃ মাসুম (২৫), মীর নগর, ৫ নং আন্দিউরা ইউনিয়ন, মাধবপুর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা আশা করছেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে আসবে।