স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন, বৃক্ষরোপণ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা
মোঃ মনির হোসেন
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
সোমবার (২৩ মার্চ) স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত শাহজাদপুরের বাঘাবাড়ী অয়েল ডিপো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিপো প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং চলমান তেল বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে উত্তরবঙ্গের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও শৃঙ্খলার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, প্রতিমন্ত্রীর সহধর্মিণী ফাহমিদা মুহিত এবং যমুনা অয়েল ডিপোর ম্যানেজার সাদেকিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।