1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৪:০৫|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে
স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে

স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে

মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি

শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো অনেক আগে থেকেই নিষিদ্ধ থাকলেও তা মানছেন না ফরিদপুরের সালথা উপজেলার ১২ নং সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা— এমন অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ৮ জন শিক্ষকের মধ্যে ৬ জনই শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ান বলে জানা গেছে। এদের কয়েকজন আবার মধ্যাহ্ন বিরতির সময় শিক্ষার্থীদের খাবার ও খেলাধুলার সুযোগ না দিয়ে ওই সময়েই প্রাইভেট নেন। কেউ কেউ ক্লাস না থাকার সময়েও শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ান। এতে অতিরিক্ত বিদ্যুৎ বিলও গুনতে হচ্ছে সরকারকে।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার কথা থাকলেও সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ওই টাকা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মিলে ব্যয় করেন এবং এর একটি অংশ দিয়ে দুজন প্যারা শিক্ষক রাখা হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ে কর্মরত আটজন শিক্ষকের মধ্যে দুটি শিক্ষক দম্পতি রয়েছেন। প্রধান শিক্ষক নাজমা আক্তার নিজে প্রাইভেট না পড়ালেও অন্যদের নিষেধ করেন না বলে অভিযোগ। শিক্ষক সাহেবুল ইসলাম ও তাইফুন্নাহার প্রতিদিন সকালে ও ক্লাসের ফাঁকে প্রাইভেট পড়ান। কাজী খালিদ হোসেন ও গুলশানারা আক্তার সকালে ও ছুটির পর প্রাইভেট নেন। সিনিয়র শিক্ষকদের দেখাদেখি রাবেয়া রুমা ও জাহিদ খানও প্রাইভেট শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। একমাত্র লাবলী খানম প্রাইভেট পড়ান না বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, পরীক্ষায় ফেল করানো, ক্লাস থেকে বের করে দেওয়া ইত্যাদি হুমকি দিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা হয়। এছাড়া কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগও পাওয়া গেছে।

অভিভাবকদের দাবি, শিক্ষকদের একটি অংশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। দুই শিক্ষক দম্পতির প্রভাবের কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

একজন অভিভাবক বলেন, “বাংলাদেশে এমন প্রাথমিক বিদ্যালয় নেই যেখানে মাসিক বেতন দিয়ে পড়তে হয়। জোর করে বাচ্চাদের প্রাইভেট পড়ানো হচ্ছে। প্রতিবাদ করার সাহস পাই না।”

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক কাজী খালিদ হোসেন বলেন, “সবাই প্রাইভেট পড়ায়, তবে কেউ স্কুল টাইমে পড়ে না। একজন প্যারা শিক্ষক আছেন, কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য টাকা নিয়ে তাকে বেতন দেওয়া হয়। আরেকজন আছেন, তাকে কোনো বেতন দেওয়া হয় না।”

এই বিষয়ে জানতে প্রধান শিক্ষক নাজমা আক্তারকে বারবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তাশেম উদ্দিন বলেন, “শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর কোনো নিয়ম নেই এবং প্রাথমিক বিদ্যালয়ে মাসিক বেতন নেওয়ারও বৈধতা নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর নিয়ম নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন জানান, “এই বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper