
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪.
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের জন্য অকটেন নিতে এসে চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি না পাওয়ায় অনেকেই ক্লান্ত হয়ে পড়ছেন।
এক ঘটনায় দেখা গেছে, এক ভুক্তভোগী ক্রেতা কলাপাতা বিছিয়ে রাস্তার পাশে শুয়ে পড়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অকটেন সরবরাহ সংকটের কারণে প্রতিদিনই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।