1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সুনামগঞ্জের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৫:২৪|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
সুনামগঞ্জের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

সুনামগঞ্জের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

নির্বাহী সম্পাদকঃ শাহ্ ফুজায়েল আহমদ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে রাধারমণ হলে গিয়ে শেষ হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহের সভাপতিত্বে রাধারমণ হলে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা পারভীন এবং জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনন্ত পাল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনজুর আলম, পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুর্শেদুল আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুস সোবহান এবং গীতা পাঠ করেন উপেন্দ্র কুমার দাস।

পরিশেষে সমবায় আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য, শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper