
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবকবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা গড়ে ওঠে বলেও তারা উল্লেখ করেন।
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনব্যাপী এই ক্রীড়া আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।