
স্টাফ রিপোর্টার
মো: শাহীন হাওলাদার
ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিন পর প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব দবির উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাবলুর রহমান খান, নগরকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভায় খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাটি আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব তাশেম উদ্দিন। তাঁর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে এ ধরনের আয়োজন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।