
মো. শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের সালথা উপজেলায় গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক ফিরোজ শেখ। সঞ্চালনা করেন উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হারুনার রশীদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল এবং জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী।
এ সময় গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে বিএনপি ও গণ অধিকার পরিষদ একসাথে কাজ করবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-এর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং গণ অধিকার পরিষদের সভাপতি Nurul Haque Noor-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।