
স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনিরঃ
শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman ও দেশনেত্রী Khaleda Zia-এর রুহের মাগফেরাত কামনা এবং Tarique Rahman-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছাতক জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ৪ মার্চ ২০২৬ (১৪ রমজান) বুধবার স্থানীয় জাউয়া বাজারের জিনান রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এ.এল.এম কাওছার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন এবং বিএনপি নেতা আলামিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক নেতা তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন, জুয়েল আহমেদ, জাকারিয়া আলী, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি ফারদিন ও রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ, ছাত্রদল নেতা সম্রাট, আজহারুল হক মান্নাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফিজ অলি উল্লাহ। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশবাসী ও সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।