1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ দোকান নির্মাণ - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৫০|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ দোকান নির্মাণ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪,
সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ দোকান নির্মাণ
সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ দোকান নির্মাণ

রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ দোকান নির্মাণ

 

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহী মহানগরীর সরকারি মহিলা কলেজের উত্তর-পশ্চিম প্রাচীর সংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায় রাজশাহী মহিলা কলেজের সীমানার সাথে তিনটি দোকান ঘর ও স্থানীয় বিএনপির কার্যালয়ের জন্য একটি জায়গা নির্ধারণের সাইনবোর্ড লাগানো রয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, সরকারি মহিলা কলেজের উত্তর-পশ্চিম সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা তৈরি করে রেখেছেন নগরীর কাদিরাগঞ্জ এলাকার কতিপয় প্রভাবশালী একটা চক্র । গত ৫ আগস্টের পর এরা এতোটাই প্রভাবশালী ও শক্তিশালী হয়ে উঠছে যে তাদের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে চান না। এতে করে মহিলা কলেজের নিরাপত্তার হুমকির কারন হয়ে দাঁড়িয়েছে। যাহা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২ (৭) ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ । উক্ত বিষয়ে গত ১৩ নভেম্বর বুধবার অভিযুক্তদের কাগজপত্রাদিসহ উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হলে অভিযুক্তরা কাগজপত্র নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনে উপস্থিত হয়ে তাদের বক্তব্য পেশ করেছেন। এ সময় মহিলা কলেজের একজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এলাকাবাসীরা আরোও জানায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জ এলাকার হায়দার আলী ছেলে মোঃ সুজন আলী,কাইউমের ছেলে জনি ও সেকেন্দার আলী সহ আনন্দ, রাজু ও রজন জায়গা দখল করে দুই টি দোকান ঘর এবং ১৩ নাম্বার ওয়ার্ড বিএনপির অফিস এর জন্য একটি জায়গা নির্ধারণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সতেচন এলাকাবাসীরা বিএনপির এসকল নেতাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানিয়েছেন।

এলাকাবাসীরা আরোও বলেন গত ৫ তারিখের পর হারুন উর রশিদ একটা দোকান জোর করে দখল করে। এমন অভিযোগে কথা অস্বিকার করে হারুন উর রশিদ জানান, এগুলো আমাদের পৈতৃক সম্পত্তি আমরা ৪৫ বছর যাবত এখানে বসবাস করেছে। সব কাগজপত্র সিটি কর্পোরেশনে দেওয়া হয়েছে আমার কাগজপত্র ঠিক থাকলে অবশ্যই আমার জায়গা আমি পাবো। আর যদি আমাদের কাগজপত্র সব ভুল প্রমাণিত হয় তাহলে সরকারি জায়গা তারা উচ্ছেদ করে দিবে।

মহিলা কলেজের প্রাচীর এর সাথে প্রথম দোকান ঘরটি অবৈধ দখলের মূল হোতা সুজন ঘটনা স্থলে উপস্থিত হয়ে জানায়, এটা সরকারী জায়গা সাবেক মেয়র ও তার ভাতিজা অনু ভাই আমাকে এখানে একটা দোকান করে জীবিকা অর্জনের কথা বলেছিলো। ৫ আগস্টের পর হঠাৎ হারুন ভাইকে দোকান করতে দেখে আমিও এখানে একটা দোকান করেছি। কিন্তু আমার ভূল হয়েছে মহিলা কলেজের সীমানা (দেওয়াল) টি আমি আমার দোকানের দেওয়াল হিসেবে ব্যাবহার করেছি। এ বিষয়ে কে বা কারা মহিলা কলেজ অভিযোগ দেওয়ায় মহিলা কলেজ কর্তৃপক্ষ রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) সাদিয়া আফরিন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। এই জন্য সিটি কর্পোরেশন থেকে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আসছিল উনি বলছে দোকান তুলে এখানে ফুলের বাগান করা হবে যেনো জায়গার সৌন্দর্য বৃদ্ধি হয় এবং বলেছেন আপনাদের বিএনপির কার্যালয়ের জন্য যে জায়গাটি নির্ধারণ করেছেন সেটা সরকারী নিয়মে লিজ নিয়ে করবেন। এ সময় সুজন, রাজু , আনন্দ, রজন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

এ বিষয়ে অভিযুক্ত সেকেন্দারের স্ত্রী বলেন, আমরা বহু বছর থেকে এই জমিতে বসবাস করে আসছি এটা ওয়াকফা সম্পত্তি আমরা নিজেদের নামে নিয়ে আছি আমরা কাগজপত্র সব সিটি কর্পোরেশন ও মহিলা কলেজের কাছে পাঠিয়েছি। পরবর্তীতে সিটি কর্পোরেশন যেটা ব্যবস্থা নিবে তা মেনে নিবো। আমাদের সকল কাগজ পত্র ঠিক আছে বলে জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত স্থানীয় বিএনপির নেতা জনি বলেন, আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। সেকেন্দার চাচার অনুমতি নিয়ে বিএনপি অফিসের জায়গার পাশে একটি দোকান ঘর করেছি।

এ বিষয়ে সরকারি মহিলা কলেজ প্রিন্সিপাল জুবায়েদা আয়েশা সিদ্দিকা বলেন, গত ৫ আগস্টের পরে দখল হয়ে যাওয়া কলেজের জায়গা উচ্ছেদ অভিযানের জন্য আমরা সিটি কর্পোরেশন বরাবর অভিযোগ দিয়েছিলাম। গতকাল শুনানিতে আমাদের একজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন এ বিষয়ে মাননীয় ম্যাজিস্ট্রেট যা সিদ্ধান্ত নিবেন তাই হবে।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, শুনানীতে উভয়পক্ষ উপস্থিত ছিল সরেজমিন তদন্তপূর্বক কাগজ পত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আর তাদের বাগান বা বিএনপির অফিসের অনুমতি দেওয়ার আমি কেউ না। যারা এই কথা বলেছেন তাদের আমার সামনে হাজির করলে ভাল হয় আমি তাদের দেখতে চাই। খুব দ্রুত তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে বলে জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper