1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সড়ক নির্মাণ কাজে চাঁদাবাজি ও বাধা প্রদানের অভিযোগে বান্দরবানে মানববন্ধন - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫৫|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সড়ক নির্মাণ কাজে চাঁদাবাজি ও বাধা প্রদানের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

সড়ক নির্মাণ কাজে চাঁদাবাজি ও বাধা প্রদানের অভিযোগে বান্দরবানে মানববন্ধন
  • আপলোডের সময় : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
সড়ক নির্মাণ কাজে চাঁদাবাজি ও বাধা প্রদানের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

সড়ক নির্মাণ কাজে চাঁদাবাজি ও বাধা প্রদানের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

বান্দরবান পার্বত্য জেলার পৌরসভার পশ্চিম বালাঘাটা এলাকায় পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্মাণাধীন সড়ক নির্মাণ কাজে চাঁদাবাজি ও বাধা প্রদানের অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার পশ্চিম বালাঘাটা স্বর্ণ মন্দির এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এবং বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার্থে প্রায় ৭১ লক্ষ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু স্থানীয় দিদারুল করিম নামে একজন ব্যক্তি তার বাড়ির সামনে দিয়ে সড়ক যাওয়ার অজুহাতে প্রকল্পের ঠিকাদারের কাছে অর্থ দাবি করেন। দাবিকৃত অর্থ না পেয়ে তিনি সড়ক নির্মাণ কাজে বাধা প্রদান করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, শুধু বাধা প্রদানই নয়, দিদারুল করিম ও তার সহযোগীরা এলাকাবাসীর ওপর নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তারা বলেন, এই সড়কটি নির্মাণ হলে পশ্চিম বালাঘাটা এলাকার সাধারণ মানুষের চলাচল সহজ হবে, পাশাপাশি বিদ্যুৎ, পানি ও অন্যান্য মৌলিক সেবার উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু বাধার কারণে বর্তমানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি ও বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে স্থগিত সড়ক নির্মাণ কাজ পুনরায় শুরু করতে হবে।

তারা বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি। অন্যথায় স্থানীয়রা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper