
বিশেষ প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা)
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সিনিয়র বিএনপি নেতা মো. আব্দুল আজিজ (৫৫) নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায়।
নিহত আব্দুল আজিজ ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও স্থানীয় রাজনীতিতে সক্রিয় নেতা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে রাজশাহী থেকে ভাঙ্গুড়ায় ফেরার সময় ঢাকাগামী বাসের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিহতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।