প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন

সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন
মোঃ জিহান বাবু, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নওগাঁর ধামইরহাট উপজেলার মোছাঃ বেলি খাতুন। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির একজন পরিচিত মুখ এবং রাজপথের লড়াকু কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত।
মোছাঃ বেলি খাতুন বর্তমানে নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং ধামইরহাট পৌর মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার দলীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে এবং মনোনয়ন প্রদান করে, তাহলে নারী সমাজের উন্নয়ন ও এলাকার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”
তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তৃণমূলের একজন নেত্রী হিসেবে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)