1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:১৬|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

মো: জুয়েল রানা
  • আপলোডের সময় : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

মো: জুয়েল রানা
শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রী ইতি আক্তার (২১)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের আ. জলিলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত ইতি কাপাসিয়ার রাণীগঞ্জ ইউনিয়নের ঘিঘাট গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। পাঁচ বছর আগে ইতি আক্তার হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের আড়াই বছরের আফরিন নামে এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ইতি শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার ছিলেন। সংসারের উন্নতির জন্য স্বামীকে শ্বশুরবাড়ির খরচে সৌদি পাঠালেও শাশুড়ি ও ননদের নির্যাতন থামেনি। একাধিকবার নির্যাতিত হয়ে বাবার বাড়ি ফিরে গেলেও স্বামী দেশে এসে তাকে ফের বাড়ি নিয়ে যান। এক মাস আগে স্বামী আবার সৌদিতে ফিরে যান।

ইতির মা বিলকিছ বেগম অভিযোগ করে বলেন, “সকালে ফোন পেয়ে ছুটে গিয়ে বারান্দায় মেয়ের মরদেহ দেখতে পাই। আত্মহত্যা করলে সে ঝুলন্ত থাকত, লাশ নামানো হলো কেন? তাকে হত্যা করা হয়েছে।”

ইতির ভাবী শারমিন অভিযোগ করেন, “আজ সকালে ননদ ফোন করে তাড়াতাড়ি যেতে বলেছিল। গিয়ে দেখি বারান্দায় ইতি পড়ে আছে, ঘরের আড়ায় উড়না বাঁধা ছিল। গলায় চিকন দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।”

অন্যদিকে ননদ মিনারা ও দেবর আফজাল দাবি করেন, ইতি আড়ায় ঝুলে আত্মহত্যা করেছেন এবং তারা তাকে নিচে নামান।

শ্রীপুর থানার এসআই আক্রাম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানার ওসি আব্দুল বারিক বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper