1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শৈলকুপা–গাড়াগঞ্জ সিএমভি সড়কের কাজে শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ - আমার সকাল ২৪ |
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৫২|
ব্রেকিং নিউজ:
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার “জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

শৈলকুপা–গাড়াগঞ্জ সিএমভি সড়কের কাজে শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

মাহমুদ হাসান রুবেল
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
শৈলকুপা–গাড়াগঞ্জ সিএমভি সড়কের কাজে শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
শৈলকুপা–গাড়াগঞ্জ সিএমভি সড়কের কাজে শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

শৈলকুপা–গাড়াগঞ্জ সিএমভি সড়কের কাজে শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

মাহমুদ হাসান রুবেল
উপজেলা প্রতিনিধি, শৈলকুপা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শৈলকুপা শহর থেকে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত সিএমভি সড়কের উন্নয়নকাজ সম্প্রতি শুরু হয়েছে। প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই জনগুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পটি শুরু হতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের সাব-বেজ নির্মাণে নিম্নমানের খোয়া ও আধলা ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নিয়ে গুরুতর শঙ্কা তৈরি করেছে। প্রকাশ্যে দিবালোকে কাজ চললেও কার্যকর তদারকির অভাব স্পষ্টভাবে চোখে পড়ছে বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পটির কাজের দায়িত্বে রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঠিকাদার মাসুম মিয়া। এ বিষয়ে তার বক্তব্য জানতে আমার সকাল ২৪–এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এলাকাবাসীর দাবি, প্রভাবশালীদের ছত্রছায়ায় নিম্নমানের ইট ও মাটি ব্যবহার করে সড়কের কাজ করা হচ্ছে। এতে করে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সাধারণ মানুষের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে সরাসরি তদারকি করলে এই গুরুত্বপূর্ণ সড়কটি টেকসই ও মানসম্মতভাবে নির্মাণ সম্ভব হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper