1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন - আমার সকাল ২৪ |
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| দুপুর ১:২৭|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছায় জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের কাছে দোয়া চাইলেন বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন নাটোরে শর্ট সার্কিটের আগুনে মা ও শিশুর মৃত্যু, আহত ২ তালতলীতে ইসলামী আন্দোলনের শেষ জনসভা, জনসমুদ্রের ঢল গাজীপুরের ৫টি আসনে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত বেলকুচি ভোটকেন্দ্র ১০০% সিসি ক্যামেরায়, আইন-শৃঙ্খলা সর্বোচ্চ সতর্কতায় পরীরখাল বাজারে গভীর রাতে চায়ের দোকানে আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই জামায়াত নেতাকর্মীদের দাবি: হামলাকারীদের গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার জাতীয় কৃষক দিবস উদযাপন:বোচাগঞ্জে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা সাদিক কায়েমের মোবাইল নিষিদ্ধ সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ বাউফলের দ্বিপাশায় নারীদের উৎসবমুখর ভোটসংলাপ লামা পৌরসভার ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত পার্বতীপুরে ধানের শীষ প্রার্থী কামরুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা দেওয়ানগঞ্জে জামায়াতের বিশাল শো-ডাউন: জয় নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা সাঈদীর ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মান্না হাজিরবাগে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত শংকরপুরে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা ভোট ও ভোটারের নিরাপত্তায় সালথায় যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন বাংলাদেশের আলো’ পত্রিকায় বান্দরবানের আরাফাত জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত গাড়ি বহরে হামলার প্রতিবাদে সালথায় কাফনের কাপড় পরে জোটের সংবাদ সম্মেলন শিবগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক নাটোরের গুরুদাসপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক নাজিরপুরে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের বিশাল নির্বাচনী জনসভা উখিয়ায় যৌথবাহিনীর অভিযান: ক্যাম্পের বাইরে থাকা ৬ শতাধিক রোহিঙ্গা আটক উলিপুর রাজনীতিতে নতুন সমীকরণ: ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান তালা প্রতীকের বিশাল সমর্থনে শান্তিগঞ্জে জনসভায় অঙ্গীকারবদ্ধ ব্যারিস্টার আনোয়ার হোসেন উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে প্রচারণার তুঙ্গে সাচিং প্রু জেরি আজ থেকে মাঠে নামছে যৌথ বাহিনী ছাগলনাইয়ায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরগুনার তালতলীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিরোন গ্রেপ্তার ছাগলনাইয়ায় কৃষক সমাবেশে এমপি প্রার্থীর কৃষক ও এলাকাবাসীকে সমর্থনের আহ্বান গাজীপুরে মাদকমুক্তি ও খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এম. মঞ্জুরুল করিম রনি

শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,
শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন
শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন

শেষ মুহূর্তেও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন

মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি, রাজশাহী

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বানচালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা–মোহনপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিলন অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নকল ব্যালট পেপার ও সিল তৈরির খবর পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। কোথাও কোথাও ভোটারদের কাছ থেকে ব্যাংক হিসাব নম্বর নেওয়ার অভিযোগও রয়েছে। রাজশাহীর নওহাটা এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। এছাড়া হাজার হাজার পিস বোরকা তৈরি করা হয়েছে—এমন অভিযোগও রয়েছে, যা জনমনে সংশয় সৃষ্টি করছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা এসব কর্মকাণ্ডে জড়িত বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে বয়স্ক, যুবক-যুবতী এমনকি শিশুদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচিত হলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু, বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং পিসি ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

মিলন আরও বলেন, পবা ও মোহনপুর উপজেলার অধিকাংশ সড়ক বেহাল অবস্থায় রয়েছে। নির্বাচিত হলে দ্রুত এসব সড়ক সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি স্বীকৃতি প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ এবং বিসিক-২-কে কর্মমুখী করতে প্লট বরাদ্দ প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি অভিযোগ করেন, জামায়াতের এমপি প্রার্থী দীর্ঘ ২৮ বছর হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান থাকলেও তার সময়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। স্বাধীনতার ৫৪ বছরে দেশের উন্নয়নে বিএনপির উল্লেখযোগ্য অবদান রয়েছে বলেও তিনি দাবি করেন এবং ধর্মের অপব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না। এ দল থেকে দূরে থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper