
মোঃ মারুফ হোসেন, শেরপুর প্রতিনিধি
শেরপুর-১ আসনের ১৪৩ নম্বর কেন্দ্র নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা ও অবৈধ ভোট প্রদানের অপরাধে একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরও একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেন, নির্বাচন চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।