
বগুড়া, প্রতিনিধি: ইমদাদুল হক মৃদুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ প্রান্তে বগুড়া-৫ শেরপুর ধুনট এলাকায় স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী গণপ্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে ধুনট মোড় ও উপজেলা সদর প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেন হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারা ধানের শীষের পক্ষে গগনবিদারী শ্লোগান দেন। মিছিল শেষে দলের কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে.এম. মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোঃ শহীদ, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনগণ।
নেতৃবৃন্দ বলেন, "ধানের শীষ মানেই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এবং বাংলা বাঙ্গালীর উন্নয়ন। ধোকাবাজদের কথায় না ভেসে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।"