1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান - আমার সকাল ২৪ |
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| দুপুর ১২:০১|
ব্রেকিং নিউজ:
নীলফামারীতে চাঁদাবাজ চক্রের সদস্য ‘জঙ্গি  নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আলীকদমে ধানের শীষের নির্বাচনী পথসভা, ভোটাধিকার ও উন্নয়নের আহ্বান ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাসিরনগরে থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১ শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ বন্দী স্বপ্নীল বন্ধু সংঘের নতুন পরিচালনা টিম অনুমোদিত ফ্যামিলি কার্ডের লোভ দেখালে জনগণ লাল কার্ড দেখাবে: শামীম সাঈদী শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসংযোগ ধুনটে বরইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা নৈতিক মান ও চিন্তা-শক্তি: স্বার্থের ভিড়ে সত্যের সংকট ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ অটোচালক আটক বালাগঞ্জে নদীভাঙনের হুমকিতে বাজার ও জামে মসজিদ রাজনগরে ধানের শীষের বিশাল জনসভা: ভোটাধিকার ও উন্নয়নের অঙ্গীকার তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে ‘Frames of Six’ খেলাফত মজলিস প্রার্থী নিয়ে অপপ্রচারের অভিযোগ লোহাগাড়ায় ভুয়া এনআইডিসহ ৪৫ রোহিঙ্গা আটক টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক ছাগলনাইয়ার পাঠাননগরে হাতপাখা প্রার্থী কাজী গোলাম কিবরিয়ার গণসংযোগ গোলাপগঞ্জে এক বছরে ৭০ মোবাইল উদ্ধার এএসআই বেলালের শহীদ হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বেলকুচিতে বিএনপির নির্বাচনী জনসভা ব্রাহ্মণবাড়িয়া ৯০০ পিস ইয়াবা উদ্ধার; ২ জন মাদক কারবারী গ্রেফতার। মোহাম্মদপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী বালাগঞ্জে যৌথ অভিযানে মাদকসহ পিতা-পুত্র আটক নারীর সম্মান ও উন্নয়নে কাজ করবে বিএনপি: মিলন অনলাইনের পরিবর্তে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড দেবে ইসি আগের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ বিতর্ক, ট্রল আর সোশ্যাল মিডিয়ার ঝড়—সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন এক নাম, দিলজিৎ দোসাঞ্জ। সর্বনিম্ন দেনমোহর ছাড়া কি বিয়ে শুদ্ধ হয়? ভোটের আগে অস্ত্রের কদর রাজশাহী–চাঁপাই সীমান্তে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর ইরানে সম্ভাব্য হামলার সময় জানালো যুক্তরাষ্ট্র, ইসরাইলকে গোপন বার্তা রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তালতলীতে বিএনপির নির্বাচনী জনসভা ফেনী  ‘হ্যাঁ ভোটের’ পক্ষে এনসিপির রাধানগর ইউনিয়ন ক্যাম্পেইন খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামী বোচাগঞ্জে মতবিনিময় সভা লামায় প্রকাশ্যে পাহাড় নিধন, নীরব জনপ্রতিনিধি

শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান

ইমদাদুল হক (মৃদুল)
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,
শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান
শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান

শেরপুরে বিএনপির পথসভায় তারেক রহমান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ইমদাদুল হক (মৃদুল)

বিএনপি সব সময় দুঃখী ও অবহেলিত মানুষের রাজনীতি করে। মানুষের মুখে হাসি ফোটানো এবং বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখাই বিএনপির মূল লক্ষ্য—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়া–টাঙ্গাইল–সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় যোগদানের পথে শেরপুর উপজেলার ধুনট মোড়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ধানের শীষে ভোট দিলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে এবং দেশকে এগিয়ে নিতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।

নিজ জন্মভূমির দক্ষিণ সীমান্ত শেরপুরে দীর্ঘদিন পর আগমন উপলক্ষে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “বহু বছর পর আজ আপনাদের মাঝে ফিরে এসেছি।”

শেরপুর ও ধুনটবাসীকে সম্মান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়—এটি বাংলাদেশকে রক্ষার নির্বাচন। অতীতে যতবার ধানের শীষ বিজয়ী হয়েছে, ততবারই দেশ ও মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি শেরপুর–ধুনট আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

দীর্ঘদিন পর তারেক রহমানের সংক্ষিপ্ত আগমনের খবরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাকে এক নজর দেখতে রাস্তার দু’পাশ ও পথসভাস্থলে হাজার হাজার মানুষ ভিড় জমান।

তারেক রহমানের আগমনের আগে পথসভায় বক্তব্য দেন—ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ গোলাম মো. সিরাজ, কেন্দ্রীয় বিএনপির সদস্য একে এম মাহবুবার রহমান হারেজ, ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মো. পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper