শিবচর উপজেলা-এ নবনির্বাচিত এমপির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা
ঝুমুরী আক্তার সন্ধ্যা
মাদারীপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার): শিবচর উপজেলা-এ নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শিবচর উপজেলা পরিষদের ময়নকাটা অডিটরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।
সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, শিবচর থানা ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন কাদের, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা তপন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত এবং উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেন, শিবচরের সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর শিবচর গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
