
ঝুমুরী আক্তার সন্ধ্যা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। একই সঙ্গে সকল সরকারি, বেসরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, বিএনপি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ র্যালি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক হাতির বাগান মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও গার্লস গাইডের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।