1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শিবচরে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১১:৪৮|
ব্রেকিং নিউজ:
বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে ঝিকরগাছার বাঁকড়ায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে জাল বিদেশি মুদ্রা ও পাসপোর্টসহ আটক ১ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি পৌরসভার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: সাবেক মেয়র খলিলুর রহমান প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবচরে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ঝুমুরী আক্তার সন্ধ্যা
  • আপলোডের সময় : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,
শিবচরে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
শিবচরে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

শিবচরে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ঝুমুরী আক্তার সন্ধ্যা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি ওলিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ।

সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ সবসময় অটল ও আপসহীন। ক্ষমতা কিংবা আসনের লোভে দলটি কখনোই আদর্শহীন বা আপোষকামী রাজনৈতিক শক্তির সঙ্গে জোট করেনি। আদর্শিক দৃঢ়তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।

বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ জাফর আহমেদ বলেন, ইসলামী আন্দোলন যদি ক্ষমতার রাজনীতি করতো, তবে অনেক আগেই সরকারে আপোষ করে কয়েকটি আসন অর্জন করা সম্ভব হতো। কিন্তু দলটি কখনোই তার নীতি ও আদর্শ বিক্রি করেনি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এককভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, অন্যান্য গতানুগতিক রাজনৈতিক দল যে উদ্দেশ্যে রাজনীতি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সে উদ্দেশ্যে রাজনীতি করে না। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ বাস্তবায়ন করা। নামাজ, রোজা, হজ ও যাকাত যেমন ফরজ, তেমনি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করাও ফরজ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আকরাম হোসেন বলেন, একজন দ্বীনদার আলেম যদি সংসদ সদস্য হন—সে আমি হই বা অন্য কোনো যোগ্য আলেম—তাহলে দেশে চুরি, ডাকাতি ও ছিনতাই উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তিনি হযরত ওমর (রা.)-এর একটি ঘটনা উল্লেখ করে বলেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর অনাহারে মারা যায়, তবে তার জবাবদিহিতা তাকেই করতে হবে—এই চেতনাই আলেমদের শাসনের মূল ভিত্তি।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাওলানা বজলু আরিফিন, কাদিরপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুফতি মুফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর মুফতি মুজ্জামিল হুসাইনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠককে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper